ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ১০ টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে আনসার ব্যাটেলিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায়েছেন বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো: আসাদুজ্জামান গনি।

প্রেস ব্রিফিংএ ওই কর্মকর্তা বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা দেশবাসীর পাশে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলায় অশান্তি সৃষ্টিকারীদের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের ৮টি প্লাটুন নিয়ে আমরা মাঠে থাকব।

আজ মঙ্গলবার থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনসার সদস্যরা গোপালগঞ্জবাসীর জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণামাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে ওই কর্মকর্তা বলেন, এ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা সংবাদ থাকলে তা যেন অবিলম্বে আমাদের জানানো হয়। যাতে আমাদের কার্যক্রম আরও সফল ও কার্যকর করা সম্ভব হয়।

সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :