ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাজেদুল ইসলাম আকাশ : জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে বৈশ্বিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় ও স্বচ্ছ অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার ১৭ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্য উদ্ধৃত করে ফরহাদ হোসেন আজাদ বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অতিরিক্ত ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ঋণের ভারী বোঝা বয়ে বেড়ানোর পরিবর্তে আমাদের মানুষ ও প্রকৃতিকে রক্ষা করার জন্য অনুদানভিত্তিক তহবিলের প্রয়োজন।”

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এখন কেবল জলবায়ু ঝুঁকির কথা বলেই সীমাবদ্ধ নেই; বরং সবুজ বিনিয়োগ, উদ্ভাবন এবং উচ্চ-মানসম্পন্ন কার্বন অর্থায়নের মাধ্যমে একটি টেকসই ও ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে। প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ এবং ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে দেশ এখন নিরাপদ ও স্বচ্ছ কার্বন বাণিজ্যের জন্য প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে পানিসম্পদ ব্যবস্থাপনা ও কার্বন বাজারের সংযোগ তুলে ধরে তিনটি প্রধান ক্ষেত্রের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছে— সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ‘ব্লু কার্বন’ সংরক্ষণ, কৃষিতে সৌরচালিত সেচ পাম্প ও ‘অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং’ (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানো এবং ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর আওতায় প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বৃদ্ধি করা।

বক্তব্যের শেষে বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে দ্বিপাক্ষিক সহযোগী, বহুপাক্ষিক সংস্থা এবং বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

“টাস্কিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট-অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট; অপরচুনিটিজ, ইন্টিগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট” শীর্ষক অনুষ্ঠানসহ দুটি পৃথক আয়োজনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা অংশ নেয়। এসব সভায় বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস), ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :