ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ) : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ৩১) প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা না পাওয়ার অভিযোগে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর ১২টায় শহরের শাপলা উদ্যানে শত শত কৃষকের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাউস, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রাণ ও ফেড সুনামগঞ্জ যৌথভাবে এর আয়োজন করে।

কর্মসূচিতে কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সহ-সভাপতি নুরুল হাসান আতাহের, নারী নেত্রী শিল্পী বেগম, তৃষ্ণা আক্তার রুশনা, রিনা বেগম, কৃষক নেতা শরীফ আহমদ ও কর্ণ বাবু দাস প্রমুখ।

বক্তারা বলেন, কপ৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও সেদিনের আলোচনায় কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও ও ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্য ব্যবস্থার হলেও এ খাতটি বরাদ্দ পায় মাত্র ২০ শতাংশ। এমনকি জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।

স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে কপ৩১-এর আলোচনায় যুক্ত করাই এই প্রচারাভিযানের মূল লক্ষ্য। কৃষিকে কেবল কার্বন নিঃসরণ কমানোর খাত হিসেবে না দেখে খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে বিবেচনা করতে হবে।

অবস্থান কর্মসূচি থেকে কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের দরকষাকষিতে তুলে ধরার জন্য চার দফা দাবি জানানো হয়,

আগামী ২০ নভেম্বর কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার সুস্পষ্ট ঘোষণা রাখতে হবে। এর নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করে ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, বরং অনুদান হিসেবে পৌঁছে দিতে হবে।

কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক ‘শার্ম আল-শেখ’ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দিতে হবে এবং কৃষক ও কৃষিশ্রমিকদের অধিকারের স্পষ্ট স্বীকৃতি দিতে হবে।

তহবিলে সরাসরি প্রবেশাধিকার: সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে দিতে হবে। পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), এনডিসি এবং আন্তর্জাতিক কপ প্রতিনিধিদলে প্রকৃত কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, কৃষকের উৎপাদন খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই জ্বালানি ও কৃষি রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে কৃষকের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। আমরা শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :