ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।

বুধবার ১৮ নভেম্বর বিকেল ৪টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক।

সভা সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ আবারও তাদের পুরোনো রূপ দেখানোর চেষ্টা করছে। অতীতে যেভাবে স্বৈরাচারী আওয়ামী লীগকে প্রতিহত করা হয়েছে, এবারও সেভাবেই তাদের নৈরাজ্য প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বৃহস্পতিবার থেকে যুবদলের নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও ঘোষণা দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :