ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১০ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহে নির্মাণ খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ খাতের বিদ্যমান বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ নভেম্বর বুধবার সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে ‘Implementation of Strategic Compliance Planning (SCP) Piloting in Construction Sector: Overcome Challenges Together,) Shifting Reality to Expectation’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষসহ নির্মাণ খাতের বিভিন্ন অংশীজন সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) লেবার ইন্সপেকশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন এবং টেকনিক্যাল অফিসার Ole Rosenborg Justesen।

সেমিনারে নির্মাণ খাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৌশলগত কমপ্লায়েন্স পরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়।

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও ঝুঁকি হ্রাস এবং পেশাগত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :