পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
- আপডেট সময় : ১২:১৪:৩৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর বুধবার দুপুরে পঞ্চগড় বাজারের সিনেমা হল সড়কের বুকলতলা এলাকায় সংগঠনটির পঞ্চগড় শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) পঞ্চগড় শাখার সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ বাবু , সহ-সভাপতি মাহাবুব আলমের নেতৃত্বে ঞ্চগড় শাখার পঞ্চাশজন সদস্য উপস্থিত ছিল।
এ সময় বিসিডিএস পঞ্চগড়ের সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সহ-সভাপতি মাহাবুব আলম বক্তব্য দেন।
বক্তাদের দাবী গত ২১ বছর একই নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলিএবং বিসিডিএস এর যৌথ তত্তাবধানে সি ক্যাটাগরির ফার্মেসি কোর্স পরিচালিত হয়ে আসছে। কিন্ত গত সপ্তাহে বিসিডিএস সংগঠনকে না জানিয়ে কোর্সটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এককভাবে পরিচালনার জন্য হঠকারী সিদ্ধান্ত নেয় । আমরা মনে করি এতে সারাবাংলাদেশের কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়েছে।
আমরা ফার্মেসি কাউন্সিলের এই হটকারী সিদ্ধান্তের তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে বিসিডিএসকে সাথে নিয়ে যৌথভাবে ফার্মেসি কোর্স পরিচালনার দাবী জানাচ্ছি। দাবী মানা না হলে দেশের সকল কেমিস্ট এন্ড ড্রাগিস্টদের নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। বক্তারা জানান দীর্ঘ ২১ বছর ফার্মেসি কোর্স পরিচালনায় কোন সমস্যা হয়নি। এজন্য উদ্দেশ্য প্রনোদিত হয়ে ফার্মেসি কাউন্সিলের এই হঠকারি সিদ্ধান্ত আমরা মেনে নিবোনা। বিসিডিএস এর নেতাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।



















