ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : যে সব জমিতে আগে আমন ধানের চাষ হতো, সেগুলোতে এখন বছরের পর বছর পানি জমে থাকে। বর্ষা শেষ হলেও পানি নামে না। চলতি বছর এই জলাবদ্ধতার কারণে সাতক্ষীরা জেলার সাড়ে ১২ হাজার হেক্টরের বেশি জমিতে আমন ধানের চাষ করা যায়নি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ থেকে ৩০ হাজার কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সদর, কলারোয়া, তালা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ১২ হাজার ৬৮৫ হেক্টর কৃষিজমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব জমির অনেকগুলোতে দীর্ঘ বছর ধরে আমন চাষ বন্ধ রয়েছে। কোথাও শুধু বোরো ধান হয়, কোথাও কোনো ফসলই ফলানো যায় না। এতে জমি থাকা সত্ত্বেও কৃষকরা ফসল উৎপাদন করতে পারেন না। তাদের আয় কমে গেছে। এর প্রভাব পড়েছে কৃষি শ্রমিকদের ওপর। কাজ না পেয়ে তাদের বেকার থাকতে হচ্ছে। চারণভূমির অভাবে গবাদিপশু পালনও কঠিন হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তালা উপজেলার শাকদাহ বিলের অনেক জমিতে গত আট থেকে দশ বছর ধরে আমন ধানের চাষ করা যায় না। ওই বিলের কৃষক সোহরাব হোসেন জানান, তার জমিতে একসময় প্রচুর আমন ধান হতো। এখন বর্ষার পানি সময়মতো না নামায় চাষ করা সম্ভব হয় না। কিছু জমিতে বছরে শুধু বোরো ধান চাষ করা যায়। এতে তিনি একটি মৌসুমের ফসল থেকে বঞ্চিত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :