ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ৩ মে ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হয়েছেন মধ্যনগরের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিলেট এম সি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের সিলেট মহানগরের সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী প্রচার দলের সিলেট মহানগরের যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল মিছবাহ। তিনি সিলেট এম সি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করে সিলেটের হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে বিভিন্ন ব্যাংক ও ফাইনান্সে চাকুরি করে ঢাকা স্টক এক্সচেঞ্জের অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হন। রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে তিনি এলাকায় সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি জাতীয় দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি, তালাশ বিডির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং গ্রীণ টিভির সুনামগঞ্জ পশ্চিমাঞ্চল প্রতিনিধিত্ব করছেন। কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন ও জাতীয়তাবাদী রাজনৈতিক মহলে রয়েছে তার সুসম্পর্ক।

নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রনি সিকদার ও সম্পাদক আল হেলানসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, আব্দুল আউয়াল মিছবাহ তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে কেন্দ্রীয় অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :