ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন মাভাবিপ্রবির আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক বদরুল আলম মিয়া দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য ! পলাশ কুন্ডু থেকে গয়েশ্বর চন্দ্র রায় তকমা পাওয়া এখন অপপ্রচারের শিকার মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার উদ্যোগ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড

মাভাবিপ্রবিতে ‘স্বাধীনতা’ প্রকল্পের ডিজিটাল সুরক্ষা ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাভাবিপ্রবি প্রতিনিধি : ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘স্বাধীনতা’ (ডিজিটাল গণতন্ত্রের জন্য মতামত প্রকাশের স্বাধীনতা) প্রকল্পের আওতায় একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অর্ধদিবসব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স ও প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্রেকিং দ্য সাইলেন্সের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ কর্মকর্তা এবং ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রধান সমন্বয়ক মো. নুরে আলম, সমাপ্তী খান ও রাফি আহমেদ প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় মানবাধিকার ও মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য ও অপতথ্য শনাক্তকরণ, অনলাইন হয়রানি প্রতিরোধ, ইন্টারনেট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তথ্য যাচাইয়ের কৌশল এবং প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ডিজিটাল মাধ্যমে তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মশালায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ ক্যাম্পাস ও স্থানীয় বিভিন্ন সংগঠনের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিগত সচেতনতা বিষয়ে অর্জিত জ্ঞান নিজ নিজ পরিসরে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :