ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার ২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মোঃ মাসুম আলী (৩০), পিতা মৃত সাদ আক্কাছ আলী নোমান এবং একই এলাকার মোঃ মেহেদী হাসান (২৮), পিতা মোঃ মেজর আলী। এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের অপারেশন দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

এছাড়া মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা উদ্ধার করে জব্দ করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৭:৩৫:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬