ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন পঞ্চগড়ে সরকারি স্কুলের জমি জবরদখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে, আটক ৩৮৫

সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওহ মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি :‌ রাজনৈতিক পটপরিবর্তনের পরেও গণমাধ্যমের স্বাধীনতা ও মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির কোনো গুণগত পরিবর্তন হয়নি। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির হার আরও বৃদ্ধি পেয়েছে । সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়েই চলেছে। এটিকে থামানো না গেলে মুক্ত সাংবাদিকতা ব্যহত হবে এবং দেশে অপরাধ বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।

২ রা নভেম্বর রোজ সোমবার আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লা প্রেসক্লাবে আয়েজিত আলোচনাসভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লায় নির্যাতিত ৮ সাংবাদিককে সম্ম্ননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস।

অনুষ্ঠানে অতিথি হিসেবে দিবসের গুরুরোত্বারোপ করে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম দুলাল,এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়্যেদ মাহমুদ পারভেজ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এই সময় পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মীর সাহালম, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম শফি, দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, দৈনিক আজকের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ মিয়াজী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক শিরোনাম প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, প্রবীণ সাংবাদিক দৈনিক আজকের কুমিল্লার ষ্টাফ রিপোর্টার মোঃ শহীদুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, দৈনিক আজকের দর্পন জেলা প্রতিনিধি রবিউল বাশার খান,সময় টিভির জেলা রির্পোটার জহিরুল হক বাবু,সাপ্তহিক গোমেতি পত্রিকার সম্পাদক মোবারক হোসেন,সহ আরো অনেকে। দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমিল্লায় কর্মরত সন্ত্রাসী হামলার শিকার ৮জন সাংবাদিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা পড়িয়ে সম্মননা প্রদান করা হয়। তারা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন,সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, স্টার নিউজের প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, যুগান্তরের সাবেক চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, একুশে বাংলা পত্রিকার সম্পাদক মোঃ সাখাওয়াত হাফিজ, বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আরিফ।

অনুষ্ঠানে বক্তরা সাংবাদিকদের ঐক্য জোরদার করার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সহ সভাপতি লেখক ও কলামিস্ট ডাঃ আবদুল আউয়াল। অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :