ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন পঞ্চগড়ে সরকারি স্কুলের জমি জবরদখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে, আটক ৩৮৫

জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আজ ৩ নভেম্বর মঙ্গলবার তিনি দপ্তরগুলোর নিয়মিত হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, সেবা প্রাপ্তিতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা জানতে চান।

একইদিনে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :