ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য ! পলাশ কুন্ডু থেকে গয়েশ্বর চন্দ্র রায় তকমা পাওয়া এখন অপপ্রচারের শিকার মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার উদ্যোগ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাব আয়োজিত গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’ ।

মঙ্গলবার ৩ নভেম্বর বিকেলে উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাব মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে শাহিনুর ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, মো. শাহাদৎ হোসেন রঞ্জু, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান (এনাম), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু সালেহ ইব্রাহিম ইমরান, শ্রমিক কল্যাণ ফেডারেশন তেঁতুলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনছুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক সবুজ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ।
উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের আয়োজন গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :