ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মাভাবিপ্রবিতে ক্লেমন-লাল-সবুজ সোসাইটির উদ্যোগে ৪০০টির বেশি বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাভাবিপ্রবি প্রতিনিধি : ‘এক লক্ষ্যে এক লাখ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৪০০টির বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। ক্লেমনের ‘গ্রিন ওয়েভ’ কর্মসূচির আওতায় শনিবার ২২ আগস্ট লাল-সবুজ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৪০০টির বেশি ফলজ ও পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করেন লাল-সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবকেরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।

ক্লেমনের ‘গ্রিন ওয়েভ’ কর্মসূচির আওতায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে মাভাবিপ্রবি ক্যাম্পাসে এ কর্মসূচি বাস্তবায়ন করে লাল-সবুজ সোসাইটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, ইএসআরএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. তন্ময় রয় তুষার এবং সহকারী প্রক্টর আব্দুল কুদ্দুছ।

প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণকে জাতীয় সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সেই দূরদর্শী চিন্তার ধারাবাহিকতায় মাভাবিপ্রবিতে আজকের এ কর্মসূচি গুরুত্বপূর্ণ। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখাই এখন মূল দায়িত্ব।”

তিনি আরও বলেন, “ক্লেমন, লাল-সবুজ সোসাইটি ও মাভাবিপ্রবি স্পোর্টস ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব কার্যক্রম প্রশংসনীয়। বৃক্ষরোপণকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”

আয়োজকরা জানান, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিয়মিত নজরদারি করা হবে। ক্যাম্পাসের সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :