ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সারের পর্যাপ্ত মজুদ আছে কৃত্রিম সংকট তৈরি করে গুজব তৈরির কোন সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, পর্যাপ্ত মজুদ থাকার পরেও সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই।

শনিবার ২৯ আগস্ট সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সাথে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, জেলায় চাহিদার বিপরীতে সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর, একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

এৎসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম বা গুজব ছড়ানোর চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনকে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন তিনি।

পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের বলেন, বিগত দিনে দলীয় বিবেচনায় যে সকল সার ডিলার নিয়োগ দেয়া হয়েছিলো, তাদের অনেকেই নানা অপকর্মে জড়িত থাকায় এখন পলাতক রয়েছে। ফ্যাসিস্ট সময়ের ওই ডিলার রাই এখন কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান করেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় কর্মকর্তারা জেলার বর্তমান সার মজুদ ও বিতরণ ব্যবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং জানান যে সারের কোনো ঘাটতি নেই।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সার ডিলার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :