ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করেন নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:২৫ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিনতলা বিশিষ্ট মডেল ব্রাঞ্চ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এ ব্রাঞ্চ ইউনিট চালুর ফলে জেলার দুর্যোগকবলিত, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার ৩১ আগস্ট দুপুরে সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্মিত মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই মডেল ব্রাঞ্চ ইউনিটের মাধ্যমে সুনামগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি জেলার বিভিন্ন দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাবে। জরুরি সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও মানবিক কার্যক্রম স্থানীয় পর্যায়ে আরও দ্রুত এবং সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই নতুন ব্রাঞ্চ ইউনিটের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়া প্রদান, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং মানবিক সহায়তার ক্ষেত্রে সুনামগঞ্জ ইউনিটের স্থানীয় সক্ষমতা আরও বাড়বে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইউনিটের ইউনিট সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মো. মঈনউদ্দিন সোহেল, ইউনিট উন্নয়ন কমিটির আহ্বায়ক ডা. সৈয়দ মোনাওয়ার আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সায়মা ফেরদৌসী, ডেপুটি হেড সঞ্জীব বিশ্বাস, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (ব্রিটিশ রেড ক্রস) মুকেশ সিং, আইএফআরসি প্রতিনিধি অদিত শাহ দত্ত, হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্রিডেরি, উপ-মহাসচিব মো. এহসান-ই-এলাহী এবং মহাসচিব মো. হাবিবুর রহমান খান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই তিনতলা মডেল ব্রাঞ্চ ইউনিটকে কেন্দ্র করে সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের সাংগঠনিক কার্যক্রম, দুর্যোগ প্রস্তুতি এবং মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :