ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পষ্ট টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ঘুরে দেখার পর যাদুকাটা নদীতে যাওয়ার পথে হাউসবোট থেকে পড়ে বৌলাই নদীতে ডুবে রুকাইয়া নুর নামের ১০ বছরের এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।

‎আজ ২১ আগষ্ট শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর-দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।

‎খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক কটনাস্থলে আসে। এবং বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন।

‎এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে। এ রির্পোট লিখা পর্যন্ত নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ।

‎নিখোঁজ রুকাইয়া নুরের সাথে থাকা পর্যটকরা জানান , রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। এ সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে হঠাৎ করেই চলন্ত অবস্থায় হাউসবোট থেকে রুকাইয়া নুর নদীতে পড়ে যায়।

‎এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়েই বিকাল সাড়ে ৩ টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজ পর্যটক রুকাইয়াকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। এখনো নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :