ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশ্বম্ভরপুরে ৩ বাজারের খাস কালেকশন নিলামে বিক্রি, সর্বোচ্চ ডাক ৩৬ লাখ টাকার বেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৯ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ইজারাবিহীন তিনটি গুরুত্বপূর্ণ বাজারের খাস কালেকশনের জন্য উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে কড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে বাজার তিনটির খাস কালেকশন বাবদ মোট ৫৯ লাখ ২২ হাজার টাকার সর্বোচ্চ ডাক উঠেছে।

মঙ্গলবার ১১ আগস্ট দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই নিলাম সম্পন্ন হয়। সরকারি নিয়ম অনুযায়ী, আগামী ১ ভাদ্র থেকে ৩০ চৈত্র পর্যন্ত নির্ধারিত মেয়াদের জন্য সর্বোচ্চ দরদাতাদের হাতে খাস কালেকশনের দায়িত্ব তুলে দেওয়া হয়।

বাঘবেড় বাজার নিলামে সর্বমোট ৩৩ জন অংশগ্রহণ করেন। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হওয়া এই বাজারে আঃ হাই সর্বোচ্চ ৩৬ লাখ ৬১ হাজার টাকা হাঁকিয়ে খাস কালেকশনের দায়িত্ব নেন।

চিনাকান্দি বাজার ২৯ জন অংশগ্রহণকারীর মধ্যে জাহিদ হাসান সর্বোচ্চ ৯ লাখ ৩৬ হাজার টাকা ডাক দিয়ে দায়িত্ব লাভ করেন।

বিশ্বম্ভরপুর বাজার: ২৩ জন দরদাতার মধ্যে প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ ৭ লাখ ২৫ হাজার টাকা দর দিয়ে জাহাঙ্গীর আলম খাস কালেকশনের অধিকার পান।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি সব বিধি-বিধান মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে উন্মুক্ত নিলাম পরিচালনা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে খাস কালেকশন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নিলামকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। এভাবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে খাস কালেকশন দেওয়ায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :