ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : “সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনে রেখে “আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর সকাল ১১টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ-এর সভাপতিত্বে এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র।

প্রধান অতিথির বক্তব্যে সৌমেন মৈত্র বলেন, “বায়ুদূষণ রোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের এখনই পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, দশম শ্রেণির ছাত্রী অর্পিতা রায় ও আখি মনিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :