ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা, আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ মধ্যনগরে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ প্রবাসে আনিসুরের মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই সন্তান গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১ জন পাশের হার শূন্য পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন পাথরাজ নদীতে ইউএনও’র ঝটিকা অভিযান : বালুসহ ২ ট্রাক্টর জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন, এম জহিরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, আটক ২ ৪০ কোটির প্রকল্পে ৮৭ কোটি ব্যয় ৩৮ কোটি লুটপাটের অভিযোগ, ৫ দফা দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

জাতীয় যুব দিবস উপলক্ষে মধ্যনগরে যুব র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:০০ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে ১ লা নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি মধ্যনগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম সহিদ, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আঃ জলিল আহমেদ, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক রিপন তালুকদার এবং মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন।

এ ছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যনগর উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গ্রাম থেকে আগত যুবক-যুবতী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :