পঞ্চগড় সীমান্তে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ
- আপডেট সময় : ০৭:০১:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের শ্যামেরডাঙ্গা এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সরদারপাড়া বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ৭৭৫/১২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামেরডাঙ্গা এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















