ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছে কার্যয়ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাংচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এতে নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।

এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার টিয়ারশেল ছোড়ে। এতে কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গ্রেপ্তার নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যান। আগুন দেয়া হয় থানায়।পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয়।

এখনও সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :