রাজিবপুরে সার ও বীজ পেল ২২২০ জন কৃষক
- আপডেট সময় : ০৮:৩৪:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে রবি ২০২৬-২৭ মৌসুমে সরিষা,চিনা বাদাম,অড়হর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে কৃষি কর্মকর্তা তৌফিক আল জূবায়ের এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ মৌসুমে ২ হাজার কৃষক সরিষা, ২ শত কৃষক চিনা বাদাম ও ২০ জন কৃষক অড়হর বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার পাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোবারক হোসেনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওবিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো জরুরি।
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়বে। পাশাপাশি তারা চিনা বাদাম ও অড়হর চাষে আর্থিকভাবে লাভবান হবে এবং দেশের তেলবীজ উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার আপনাদের ভোটার অধিকার ফিরিয়ে দিয়েছে। দেশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আপনারা তারেক জিয়ার জন্য দোয়া করবেন, যাতে করে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে।
উপজেলা কৃষি অফিসার জানান,কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে সরকারের পক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।




















