ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

সুনামগঞ্জে ১৫ বিঘা জমির কাঁচা ধাঁন জোরপূর্বক কেটে নেয়ার প্রতিবাদে ভোক্তভোগী পরিবারের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বালুচর এলাকায় গ্রাম পুলিশ বাবুল মিয়ার বাড়ির সামনের হাওরে কৃষক রফিক মিয়ার রোপনকৃত অগ্রায়ণী আউশ ধান জোরপূর্বক কেটে নেয়ার প্রতিবাদে ও জিল্লুর রহমান গংদের দৃষ্টান্তমৃলক শাস্তির দাবিতে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর সকালে সোনাপুর বালুচর গ্রামের একাংশের উদ্যোগে কর্তনকৃত কৃষি জমিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোক্তভোগী কৃষক রফিকুল ইসলাম বলেন, ধারকর্জ করে এই ১৫ বিঘা জমিতে অগ্রায়ণী আউশ ফসল রোপণ করতে আমার ১ লক্ষ ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। উচ্চ ফলনশীল ওই ১৫ বিঘা জমিতে কমপক্ষে তিন লক্ষ টাকার ফসল উৎপাদন হতো। কিন্তু দুঃখের বিষয় হল আজ সকালে আমিরপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল সামাদ মাস্টারের ছেলে জিল্লুর রহমান, চান মিয়া,লাল মিয়া,নুরুল ইসলাম,হারুন মিয়া পার্শ্ববর্তী গ্রামের মালেক মিয়া,জজ মিয়া গংরা ৫০/৬০ লোক নিয়ে জোরপূর্বক কাঁচা ধাঁন কেটে নিয়ে যায়। বিষয়টি আমি গ্রামের পঞ্চায়েতবর্গকে অবগত করলে তাৎক্ষণিক বেশ কয়েকজন পঞ্চায়েত মিলে ফসলি কৃষি জমিতে গিয়ে জিল্লুর রহমান গংদের কাঁচা ধাঁন কাটতে নিষেধ করলে পঞ্চায়েতবর্গকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে জিল্লুর রহমান গংদের দেশীয় অস্ত্র শস্ত্রের মুখে পঞ্চায়েতবর্গরা পিছু হটার পর তারা আরো শ্রমিক বাড়িয়ে পুরো জমির ধান কেটে নেয়।

প্রতিপক্ষ জিল্লুর রহমান বলেন, এই জমি নিয়ে আদালতে আমার মামলা থাকার পরও রফিকুল ইসলাম জোরপূর্বক ধান রোপণ করেছে। তাই আমি ও আমার লোকজন নিয়ে জোরপূর্বক কাঁচা ধাঁন কেটে বাড়িতে নিয়ে এসেছি।

মানববন্ধনে পঞ্চায়েত ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আব্দুল হাই, দারু মিয়া, জুলহাস মিয়া জানান, দীর্ঘ প্রায় ৪০ বছর যাবৎ রফিকুল ইসলাম গংরা এই জমিতে ফসল ফলাইয়া আসছে।

আজ মঙ্গলবার সকালে একই ইউনিয়নের আমিরপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল সামাদ মাস্টারের ছেলে জিল্লুর রহমান, চান মিয়া, লাল মিয়া, নুরুল ইসলাম, হারুন মিয়া পার্শ্ববর্তী গ্রামের মালেক মিয়া, জজ মিয়া গংরা ৫০/৬০ লোক নিয়ে জোরপূর্বক কাঁচা ধাঁন কেটে নিয়ে যাওয়ার সময় সোনাপুর বালুচর সমাজের পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন পঞ্চায়েতবর্গ মিলে তাদেরকে ধান কাটতে নিষেধ করলে আমাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে জিল্লুর রহমান গংদের দেশীয় অস্ত্র শস্ত্রের মুখে আমরা পিছু হটার পর তারা আরো শ্রমিক বাড়িয়ে পুরো জমির ধান কেটে নেয়। ওদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

মানববন্ধন কমসূচীতে উপস্থিত ছিলেন, আপিল মিয়া, ইসমাইল হোসেন, হাবিব উল্লাহ, বিল্লাল মিয়া, কুতুব মিয়া, শাহারবানু, রহিমা বেগম, সুমন মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :