ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় পুনরায় হামলার আশঙ্কা তৈরি হওয়ায় দায়িত্বে থাকা অধিকাংশ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে নিজেদের ব্যক্তিগত সরঞ্জাম, সরকারি অস্ত্র ও থানার প্রয়োজনীয় মালামাল নিয়ে পুলিশ সদস্যদের পুলিশ লাইনের উদ্দেশে রওনা হতে দেখা যায়।

স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় থানায় হামলার ঘটনার পর সেখানে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে বুধবার বিকেল নাগাদ থানায় অল্পসংখ্যক পুলিশ সদস্য ছাড়া অন্যদের উপস্থিতি দেখা যায়নি।

থানায় অবস্থানরত কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অধিকাংশ সদস্যকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় জড়ো হয়ে হামলা চালান।

এ সময় থানার ভেতরে ভাঙচুর, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং থানা ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ঘটনায় স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেয়ার খবর পাওয়া যায়।

মঙ্গলবারের ওই ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে থানার অধিকাংশ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :