ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন পঞ্চগড়ে সরকারি স্কুলের জমি জবরদখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে, আটক ৩৮৫

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পশুকে চিকিৎসা, টিকা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

ক্যাম্পে গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে টিকা দেয়া হয়। পাশাপাশি কৃমিনাশক, রুচিবর্ধকসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এতে সহযোগিতা করে নাভানা ফার্মাসিউটিক্যালস এবং বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বলেন, “মাভাবিপ্রবির এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উপজেলা উন্নয়ন তহবিল থেকে পাওয়া টিকা গরু ও ছাগলকে বিনামূল্যে টিকা দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মোছা. অনামিকা নাসরিন বলেন, “বিনামূল্যে ওষুধ সরবরাহ ও চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক খামারিরা উপকৃত হচ্ছেন। একই সঙ্গে প্রাণিসম্পদের উন্নয়ন হচ্ছে এবং শিক্ষার্থীরা হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও নাভানা ফার্মাসহ সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।”

নাভানা ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল এরিয়া ম্যানেজার মো. সুলতান মাহমুদ বলেন, “মাভাবিপ্রবির এ উদ্যোগে আমাদের সম্পৃক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাভানার পক্ষ থেকে প্রান্তিক খামারিদের জন্য কৃমিনাশক, রুচিবর্ধকসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। খামারিদের সহায়তায় নাভানা নিয়মিত এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. তাজিনুর রহমান, নাভানা ফার্মা পিএলসির ভেটেরিনারি ডিভিশনের ডা. মো. গোলাম দস্তগীর (এসবিএমডি) ও সিনিয়র এরিয়া ম্যানেজার মো. বেলাল হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের প্রভাষক ড. জেসমিন সুলতানা, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক ড. এম. এম. কামরুল হাসান তুহিন, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :