ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন পঞ্চগড়ে সরকারি স্কুলের জমি জবরদখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে, আটক ৩৮৫

সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি‌ : সুনামগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানউন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগের মত বিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ‎১৫ অক্টোবর সকাল ১১ টায় সদর হাসপাতালের ২য় তলা কনফারেন্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আলী আশরাফ সোহাগের সভাপতিত্বে ও ডাঃ নিশাত তাসলীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ, আরএমও ডাঃ রফিকুল ইসলাম, বহিবিভাগের চিকিৎসক ডাঃ জহুর লাল শিপলু,ডেন্টাল সার্জন ডাঃ অসীত কুমার রায় প্রমূখ।

‎‎এছাড়াও সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ শেরগুল আহমদ, সুনামগঞ্জ কালীবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার সম্পাদক প্রকাশক পংকজ কান্তি দে, দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক প্রকাশক সেলিম আহমদ তালুকদার প্রমুখ।

সভায় হাসপাতালের নবাগত তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী আশরাফ সোহাগ সকল সাংবাদিকদের কাছ থেকে হাসপাতালের ভোগান্তি নিরসনে এবং সেবার মানউন্নয়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেন এবং পরামর্শ নেন। এসময় তত্বাবধায়ক সকল সাংবাদিকদের সামনে হাসপাতালের সংকটময় সমস্যার কথা সাংবাদিকদের মাঝে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সু -দৃষ্টি কামনা করেন। সকলের সহযোগিতায় সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি, দালাল মুক্ত একটি সেবামূলক হাসপাতাল রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন নবাগত তত্বাবধায়কসহ কর্মরত ডাক্তাররাব্ন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :