ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন পঞ্চগড়ে সরকারি স্কুলের জমি জবরদখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে, আটক ৩৮৫

চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ফার্মেসি পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা

জানা যায়, দুই দিন আগে চান্দিনা বাজারের দত্ত মেডিকেল ফার্মেসি থেকে এক নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ফার্মেসিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা যাচাই করা হয়। এ সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :