ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় খনন প্রকল্পের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর সফর এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু সাতক্ষীরা এইচএসসি পরীক্ষায় দুই কলেজে পাস করেনি কেউ সাতক্ষীরা ‎উপকূলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার প্রতি ৩ হাজার টাকা দাবি করার অভিযোগ তথ্য সংগ্রহকারী বর্ণা ও তার স্বামী বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা শাল্লায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মন্নার মিয়ার মৃত্যু, আহত অন্তত ১৫ পাসের হার ৪৮.০৪ শতাংশ, শূন্য পাস ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে

১০ বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, অভিযানে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে একজন আসামিসহ ৯ কেজি গাঁজা আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়,তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় পৃথক অভিযানে একজন আসামিসহ ৯ কেজি গাঁজাও আটক করা হয়।

বিজিবি জানায়, আটক আসামি ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :