ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষ যুব গড়ার প্রত্যয়ে কুমিল্লায় জাতীয় যুব দিবস উদযাপন বগুড়ায় খনন প্রকল্পের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর সফর এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু সাতক্ষীরা এইচএসসি পরীক্ষায় দুই কলেজে পাস করেনি কেউ সাতক্ষীরা ‎উপকূলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার প্রতি ৩ হাজার টাকা দাবি করার অভিযোগ তথ্য সংগ্রহকারী বর্ণা ও তার স্বামী বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা শাল্লায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মন্নার মিয়ার মৃত্যু, আহত অন্তত ১৫

কুমিল্লায় কিশোর কণ্ঠের মেধা বৃত্তি পরীক্ষা, অংশ নিল প্রায় ৪ হাজার শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শুক্রবার ৩০ অক্টোবর সকালে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় নগরীর ১৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ পরীক্ষা কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী পরীক্ষাটি নেওয়া হয় বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান নাজমুল হাসান পঞ্চায়েত, ভাইস চেয়ারম্যান ডা. কাজী আকিব আবদুল্লাহ, নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন হৃদয়, উপদেষ্টা ডা. ওবায়েদ উল্লাহ ও মেহেদী হাসান মামুন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। কুমিল্লায় এবার নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, ১৯৮২ সালে যাত্রা শুরু করে কিশোর কণ্ঠ। দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের জ্ঞান, সৃজনশীলতা ও মেধা বিকাশে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :