ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা জেলা প্রশাসক ফুলপুর উপজেলা পরিদর্শন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণে অংশ গ্রহন পঞ্চগড়ে সরকারি স্কুলের জমি জবরদখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ার ফলেই দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে, আটক ৩৮৫

সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি নিতে হবে : ড. এম এ মুহিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:১৭ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, সাভার : সরকারি হাসপাতালগুলোতে যেকোনো ধরনের অব্যবস্থাপনা দূর করতে হলে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

আজ শনিবার ৩১ অক্টোবর দুপুরে সাভারের থানা রোড এলাকায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এক জায়গায় গিয়ে অব্যবস্থাপনা দেখলাম এবং সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিলাম—এতে করে কেবল সেই নির্দিষ্ট জায়গাটি ঠিক হলো, কিন্তু এতে তো পুরো দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঠিক হয়ে গেল না।” দেশজুড়ে চিকিৎসাসেবার মান টেকসই ও দীর্ঘমেয়াদী উপায়ে উন্নত করতে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

চিকিৎসকদের পেশাগত দক্ষতা বাড়াতে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে ড. এম এ মুহিত জানান, চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন ও পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ এন এম বজলুর রশিদ।

এছাড়া মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :