ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স দিন-রাত চলছে উন্নয়নকাজ, গুণগত মান নিশ্চিতে মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসন ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার আহ্বান কুমিল্লায় দুই দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেফতার ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত  আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য : পানি সম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫ জন, অভিভাবকের জিম্মায় ১১৫৯ জন

কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫ জন, অভিভাবকের জিম্মায় ১১৫৯ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ১১ দিনে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে। জেলা পুলিশের সব ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকা এবং থানাগুলোর যেসব স্থানে কিশোর বয়সীদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব স্থানে বিশেষ নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে আটক ২ হাজার ৭৬৫ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরদিকে, ১ হাজার ১৫৯ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই ও চুরি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ আরও জানায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :