ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স দিন-রাত চলছে উন্নয়নকাজ, গুণগত মান নিশ্চিতে মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসন ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার আহ্বান কুমিল্লায় দুই দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেফতার ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত  আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য : পানি সম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫ জন, অভিভাবকের জিম্মায় ১১৫৯ জন

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ডেঙ্গু মুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ কুমিল্লা নগরী গড়ে তুলতে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সড়ক ও মার্কেটে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ নভেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপুর নির্দেশনা ও দিক নির্দেশনায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিপণিবিতানে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

উক্ত সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব জনাব রোমান হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় তাঁরা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন নগরী গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :