ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স দিন-রাত চলছে উন্নয়নকাজ, গুণগত মান নিশ্চিতে মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসন ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার আহ্বান কুমিল্লায় দুই দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেফতার ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত  আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য : পানি সম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫ জন, অভিভাবকের জিম্মায় ১১৫৯ জন

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Win Cerex Cough’ সিরাপসহ মো. মিঠুন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ নভেম্বর ভোররাতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামসংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে নেশাজাতীয় সিরাপগুলোসহ অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। আটক মো. মিঠুন ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মো. মনজুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

আপডেট সময় : ০৬:৪১:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬