ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪০ কোটির প্রকল্পে ৮৭ কোটি ব্যয় ৩৮ কোটি লুটপাটের অভিযোগ, ৫ দফা দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি : আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:২৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তবে হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা খুবই দরকার।

রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাইবার অপরাধ দমনে সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাকস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পূনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।

মন্ত্রী বলেন, সংশোধনী প্রস্তাব নিয়ে ইতিমধ্যে জনপরামর্শের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পরযায়ক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং চাঁদাবাজি কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে গুরত্ব না দিতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

সাব-রেজিস্ট্রারদের বদলি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জমি নিবন্ধনের কর্মকর্তাদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে ভালো পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। তাই প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে। আগামীতে সারা বাংলাদেশে এ পদ্ধতি চালু করা হবে।

বিচার বিভাগের বিভিন্ন সংকট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অতীতে কয়েকজন বিচারপতি বুদ্ধিবৃত্তিক দুর্নীতির মাধ্যমে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন সেটি মেরামতের কাজ করছে।

দেশে সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়ে আসাদুজ্জামান বলেন, এ সংকট রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে আমদানিকারক দেশগুলো থেকে এলএনজি ও সার আমদানি করা যাচ্ছেনা।

বিদ্যুৎ সংকট উত্তরণে দেশে সোলার বিপ্লব ঘটাতে হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনে, স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, বিএনপি নেতা আব্দুর রউফ, তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :