ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত পাটকেল ঘাটা তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস, সম্মাননা পেলেন দক্ষ চালকেরা স্বাস্থ্যমন্ত্রীর ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক ২০২৬ দিবস পালিত কুমিল্লায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান কুমিল্লায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান, বন্ধের নির্দেশ জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ১৮টি কম্বলসহ গ্রেফতার কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে জার্নালিস্ট ইলেভেনকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে রিপোর্টার্স গ্লাডিয়েটরস

কুমিল্লায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান, বন্ধের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে নকশাবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

বুধবার ২৮ অক্টোবর সকাল ১১টা থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়টি ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে শাকতলা এলাকার জান্নাত হাউজের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে শাকতলা এলাকার জান্নাত হাউজ ও মদিনা টাওয়ার এবং পদুয়ার বাজার এলাকার কর্ণফুলী টাওয়ারসহ নগরের মোট নয়টি ভবন পরিদর্শন করা হয়।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নয়টি ভবনে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে একটি ভবনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি আটটি ভবনের মালিকপক্ষ অনুমোদনসংক্রান্ত কাগজপত্র দেখিয়েছেন। তাঁদের আগামীকালের মধ্যে ভবনের নকশাসংক্রান্ত কাগজপত্র কর্তৃপক্ষের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, জমা দেয়া নকশা ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যেসব ভবনের নকশার অনুমোদন রয়েছে, সেগুলো ইমারত নির্মাণ আইন মেনে নির্মাণ করা হচ্ছে কি না, তা-ও যাচাই করা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হচ্ছে। নোটিশের মেয়াদ শেষ হলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুসহ সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :