ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত পাটকেল ঘাটা তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস, সম্মাননা পেলেন দক্ষ চালকেরা স্বাস্থ্যমন্ত্রীর ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক ২০২৬ দিবস পালিত কুমিল্লায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান কুমিল্লায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান, বন্ধের নির্দেশ জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ১৮টি কম্বলসহ গ্রেফতার কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে জার্নালিস্ট ইলেভেনকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে রিপোর্টার্স গ্লাডিয়েটরস

সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস, সম্মাননা পেলেন দক্ষ চালকেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। বুধবার ২৮ অক্টোবর সকালে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসেম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান, সামছুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দক্ষ পেশাদার চালকদের হাতে স্মারক ও সনদ তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :