ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত পাটকেল ঘাটা তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস, সম্মাননা পেলেন দক্ষ চালকেরা স্বাস্থ্যমন্ত্রীর ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক ২০২৬ দিবস পালিত কুমিল্লায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান কুমিল্লায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান, বন্ধের নির্দেশ জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ১৮টি কম্বলসহ গ্রেফতার কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে জার্নালিস্ট ইলেভেনকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে রিপোর্টার্স গ্লাডিয়েটরস

ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ১৮টি কম্বলসহ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:১০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৮ টি কম্বল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি সাকিনস্থ মধুরকাান্দি বাজারস্থ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জামাল স্টোরের সামনে পাকা রাস্তায় ঘটনাটি ঘটেছে।

গ্রেফতারকৃত চোরাকারবারির নাম সাইফুল ইসলাম (২৩)। সে উপজেলার চালবন গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২৮/১০/২০২৬খ্রিঃ এসআই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম এসআই (নিঃ) মুকুল খাঁন, এএসআই (নিঃ) মোঃ খাদেমুল ইসলাম, কং/১০৩৭ দিপক মুন্ডা সর্ব জেলা গোয়েন্দা শাখা।

সুনামগঞ্জসহ বিশ্বম্ভরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ভারতীয় কম্বল নিজ হেফাজতে নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানরত মোঃ সাইফুল ইসলাম(২৩)কে গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদের হেফাজতে থাকা ১৮ পিচ কম্বল জব্দ করা হয়।

উদ্ধার আলামত জব্দঃ ১৮ পিচ ভারতীয় কম্বল, প্রতিটির মূল্য অনুমান ৬০০০/- টাকা করিয়া মোট (১৮ x৬০০০)=১,০৮,০০০/- টাকা।

সংশ্লিষ্ট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :