কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে জার্নালিস্ট ইলেভেনকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে রিপোর্টার্স গ্লাডিয়েটরস
- আপডেট সময় : ১১:৩৬:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে জার্নালিস্ট ইলেভেনকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে রিপোর্টার্স গ্লাডিয়েটরস।
বুধবার ২৮ অক্টোবর সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রিপোর্টার্স গ্লাডিয়েটরস এর অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু।
ফলে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালিয়েছেন জার্নালিস্ট ইলেভেনের দুই ওপেনার মাহফুজ নান্টু আর বিপ্লব হাসান। মাহফুজ নান্টু ছয়টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন। এছাড়া বিপ্লব হাসান ২১ , আব্দুল্লাহ আল মারুফ ১২, লিপু ৫ , সোহান তিনটি ছক্কার সাহায্যে ৪০ রান করেন। ১৬ ওভার শেষে জহিরুল হক বাবুর টিমের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান। রিপোর্টার্স গ্লাডিয়েটরস এর পক্ষে ইয়াছিন ২ উইকেট, সোহেল আমিন ১ টা উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে রিপোর্টার্স গ্লাডিয়েটরস। তবে রানের চাকা সচল ছিল। দলের পক্ষে হৃদয় ৬ রান, ইয়াছিন ৩১ রান, সোহেল আমিন ২২ রান, হাসান ফরহাদ ২২ রান করেন।
খেলার শেষ ওভারে ১০ রানের দরকার ছিল। অধিনায়ক জিতু ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। তিনি অপরাজিত ১১ রান করেন।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ইনসাফ নিউজের মোঃ ইয়াছিন মিয়া।



















