ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪০ কোটির প্রকল্পে ৮৭ কোটি ব্যয় ৩৮ কোটি লুটপাটের অভিযোগ, ৫ দফা দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল্লাহ শেখ (২৬) নামে এক যুবক গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ শনিবার ২৪ অক্টোবর কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ একই ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত নবাব আলী শেখের ছেলে।

এর আগে গত ১৫ অক্টোবর ওই গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামে বসবাস করেন। গত ৪ অক্টোবর দুপুরে তিনি বাবার বাড়ির একটি বসতঘরে খাটে শুয়ে ছিলেন। এ সময় লম্পট আব্দুল্লাহ ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে চুমু দেন এবং শ্লীলতাহানি করেন। ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আব্দুল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।

ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘আমি লম্পট আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার ভয়ে পার্শবর্তী লোহাগড়া উপজেলায় আমার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি ভয়ে আমার বাবার বাড়িতে যেতে পারছি না।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত আসামি আব্দুল্লাহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এছাড়া আব্দুল্লাহ বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবন, চুরি-ডাকাতি এবং ছিনতাইসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :