ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন মাভাবিপ্রবির আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক বদরুল আলম মিয়া দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য ! পলাশ কুন্ডু থেকে গয়েশ্বর চন্দ্র রায় তকমা পাওয়া এখন অপপ্রচারের শিকার মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার উদ্যোগ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড

মুসলিম নিধনে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার : জাগপা নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : ভারতে মুসলমানদের উপর হামলা ও মসজিদ ভাংচুরের ঘটনায় পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা।

সোমবার ২৬ অক্টোবর বিকেলে পঞ্চগড়ের শেরেবাংলা পার্কে জেলা জাগপার আয়োজনে “ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে” বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাগপা নেতৃবৃন্দ বলেন, “আসাম থেকে দিল্লি গোটা ভারতে আজ নিপীড়ন ও আগ্রাসন চলছে। আসামে ১১০০ মুসলিম ঘর, দিল্লিতে ৬০০ মুসলিম ঘর ভেঙে দেওয়া হয়েছে। গোটা ভারত জুড়ে মসজিদ ভাঙা হচ্ছে, উত্তরখণ্ডে মাদ্রাসগুলোর সাপ্তাহিক ছুটি শুক্রবার বাতিল করা হয়েছে। নিজ দেশে সুপরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার।”

নেতারা আরও বলেন, “ভারত সরকার আমাদের সম্প্রীতির সবক শিখায় আর নিজ ভূখণ্ডে মুসলিম নিধন করে। আমরা এই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

পঞ্চগড় জেলা জাগপা ছাত্রকাফেলার সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, সদর উপজেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: খোকন ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আটোয়ারি উপজেলা সাংঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেঁতুলিয়া উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুব জাগপা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, জেলা ছাত্রকাফেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :