সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
- আপডেট সময় : ০৯:৩৯:১৭ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আজ ১০ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলামসহ পূজা উদযাপন কমিটির নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।



















