ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপায় আগুনে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ভারতে পাচারের আগমুহূর্তে ভোমরা সীমান্ত থেকে গোপালগঞ্জের অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান

গলাচিপায় আগুনে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫ নম্বর রতনদী তালতলী ইউনিয়নের বড় বাঁধ বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান দুটির ভাড়াটিয়া ও মালিকের মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গত ৪ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো ‘সাকিব স্টোর্স’ ও ‘মিরাজ মেডিকেল হল’। দোকান দুটির মালিক সাবেক রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম ফারুকের ছেলে নিয়াজ মাহমুদ নকিব।

‘সাকিব স্টোর্স’ পরিচালনা করতেন মো. সোহেল রানা এবং ‘মিরাজ মেডিকেল হল’ পরিচালনা করতেন শামীম হাওলাদার। অগ্নিকাণ্ডে দোকান দুটির ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহেল রানা ও শামীম হাওলাদারের দোকানের মালামাল পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অন্যদিকে, দোকানঘরের মালিক নিয়াজ মাহমুদ নকিবের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ টাকা।

স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় দোকান দুটির কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছেন। তাঁদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে পুনরায় ব্যবসা শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন বলে জানা গেছে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গলাচিপায় আগুনে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা

আপডেট সময় : ০৯:৪২:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬