ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন মাভাবিপ্রবির আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক বদরুল আলম মিয়া দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য ! পলাশ কুন্ডু থেকে গয়েশ্বর চন্দ্র রায় তকমা পাওয়া এখন অপপ্রচারের শিকার মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার উদ্যোগ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড

তেঁতুলিয়ায় যান্ত্রিক মেশিন দিয়ে পাথর উত্তোলন, ইউএনওর অভিযান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় যন্ত্রের সাহায্যে সমতল ভূমি থেকে মাটি কেটে পাথর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে । জানা গেছে আজ রবিবার ২৫ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন ৬ নং ভজনপুর ইউনিয়নের গনাগজ এলাকায় ঘটনাস্থল আকস্মিক অভিযান পরিচালনা করেন। এ সময় যান্ত্রিক ভাবে উত্তোলনকৃত পাথর পরিবহনের জন্য কয়েকটি ট্রলি আটক করেন। পাথর উত্তোলনকারী কিছু ব্যবসায়ী ও প্রভাবশালী মহল সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর যান্ত্রিকভাবে পাথরের উত্তোলন করে যাচ্ছে। তারা আইনের চোখে ফাঁকি দিয়ে হিমালয়ের পাদদেশে পাথর উত্তোলন অব্যাহত রেখেছে।

প্রকৃতির বুক চিরে ভূমির শ্রেণি পরিবর্তন, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং প্রাকৃতিক ভূপ্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন প্রকৃতিক প্রেমিক মহল।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সক্রিয় ভূমিকা অব্যাহত থাকুক। অন্যায় ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় যান্ত্রিক মেশিন দিয়ে পাথর উত্তোলন, ইউএনওর অভিযান 

আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬