ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতে ফুফাতো বোনের মৃত্যু পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২ সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনালে শাপলা যুব সংঘের জয় দুটি কিডনিই বিকল, বাঁচতে চান জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির আধুনিক নজরদারি, যুক্ত হলো ড্রোন ও এটিভি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকের ভূমিতে তিনটি ভবন নির্মাণের অভিযোগ শাল্লার ইতিহাসে নতুন মাইলফলক : প্রথম ব্যারিস্টার আল আমিনকে ঘিরে আবেগ ও গর্বের জোয়ার

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ২৭ নভেম্বর ভোর রাত ১টা ২০ মিনিটের দিকে সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকা থেকে এ সব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পরে রাত ২টা ৫ মিনিটের দিকে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে অপর এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বহরম এলাকার দানেশ ঘোষের ছেলে ১ নম্বর আসামি মো. জুয়েল (৩০) এবং তার সহযোগী একই এলাকার দানেশ ঘোষের ছেলে ২ নম্বর আসামি মো. নাইম (২৩)।পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার মামলা নং-২৯ (তারিখ-২০/১১/২০২৬)-এর গ্রেপ্তারকৃত আসামি মো. জুয়েলকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গান পাউডার ও ককটেল মজুদের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো মতে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।এরপর জুয়েলকে তার সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ২ নম্বর আসামি মো. নাইমের সংশ্লিষ্টতা উঠে আসে। পরে বারোঘড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মো. জুয়েলের বিরুদ্ধে ইতোমধ্যে ১৯টি মামলা চলমান রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলানং-৪৪ (তারিখ-২৭/১১/২০২৬) রুজু করা হয়েছে। মামলাটি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :