ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতে ফুফাতো বোনের মৃত্যু পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২ সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনালে শাপলা যুব সংঘের জয় দুটি কিডনিই বিকল, বাঁচতে চান জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির আধুনিক নজরদারি, যুক্ত হলো ড্রোন ও এটিভি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকের ভূমিতে তিনটি ভবন নির্মাণের অভিযোগ শাল্লার ইতিহাসে নতুন মাইলফলক : প্রথম ব্যারিস্টার আল আমিনকে ঘিরে আবেগ ও গর্বের জোয়ার

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডবাসীর জন্য ৩টি ময়লা বহনকারী ভ্যানগাড়ি উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা নূরুল ইসলাম বুলবুল।

আজ শুক্রবার ২৭ নভেম্বর বাদ আসর আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডবাসীর কাছে এই ভ্যানগাড়িগুলো হস্তান্তর করা হয়।

ভ্যানগাড়ি প্রদানকালে জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ওয়ার্ডের অলিগলি থেকে নিয়মিত ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় তিনি ওয়ার্ডবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, রাজনৈতিক নেতা এবং ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ওয়ার্ডবাসী এই সময়োপযোগী উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :