ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতে ফুফাতো বোনের মৃত্যু পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২ সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনালে শাপলা যুব সংঘের জয় দুটি কিডনিই বিকল, বাঁচতে চান জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির আধুনিক নজরদারি, যুক্ত হলো ড্রোন ও এটিভি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকের ভূমিতে তিনটি ভবন নির্মাণের অভিযোগ শাল্লার ইতিহাসে নতুন মাইলফলক : প্রথম ব্যারিস্টার আল আমিনকে ঘিরে আবেগ ও গর্বের জোয়ার

সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির আধুনিক নজরদারি, যুক্ত হলো ড্রোন ও এটিভি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:০১ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মানবপাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) উদ্যোগে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রথাগত টহলের পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টার এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

১৮ বিজিবি সূত্র জানায়, সীমান্তের আকাশপথে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। একই সঙ্গে স্থলভাগের দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে দ্রুত টহল পরিচালনার জন্য নামানো হয়েছে বিশেষায়িত যানবাহন অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বিজিবি। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত মাইকিং ও স্থানীয় জনগণকে নিয়ে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। এসব সভার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং সীমান্ত সুরক্ষায় তাদের সহযোগিতা বাড়ানো হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক জানান, সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের আধুনিক নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :