ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ, প্রাইভেট কারসহ মাদককারবারি গ্রেফতার
- আপডেট সময় : ১১:৪৩:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ মোঃ আতিকুর রহমান আতিক (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাত ১১টা ৩৫ মিনিটে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন মংলারগাঁও এলাকায় জনৈক দিলীপ দাসের বাড়ির পূর্ব পাশে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের এসআই মুকুল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৫৫ বোতল AC Black এবং ১৭ বোতল ICE Vodka-সহ সর্বমোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ ২৭ হাজার মিলিলিটার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।



















