ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অনশন, অভিযুক্ত প্রেমিক পলাতক সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট বহন, ভারতীয় নাগরিক আটক সাতক্ষীরা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক সাতক্ষীরা কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুফ সমিতির নির্বাচন ১২ ডিসেম্বর তপসিল ঘোষণা  ব্লাড ক্যান্সার রোগীদের জন্য ডোনার ডেটাবেস গড়ার উদ্যোগ ইফতি আজাদ ও তানাফ হোসেনের ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ, প্রাইভেট কারসহ মাদককারবারি গ্রেফতার সাতক্ষীরা আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির তলবি সভা সাতক্ষীরা বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল, খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন

সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট বহন, ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শরীরের অভ্যন্তরে (মলদ্বারে) লুকিয়ে স্বর্ণ পাচারের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।

সোমবার ২ নভেম্বর সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনার তথ্য পাওয়া যায়। পরে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলে তাঁকে হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর মলদ্বারে লুকানো দুটি প্যাকেটে স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :