তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুফ সমিতির নির্বাচন ১২ ডিসেম্বর তপসিল ঘোষণা
- আপডেট সময় : ১১:৫৬:৩২ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রায় ১৬ থেকে ১৮ বছর পর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির নির্বাচনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ—উদ্দীপনা দেখা দিয়েছে।
সোমবার ২ রা নভেম্বর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল, সাবেক চেয়ারম্যান মো. রাকাব উদ্দিন, নির্বাচনী আপিল বোর্ডের প্রধান ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, আপিল বোর্ডের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী এবং ডা. সামসু উদ্দিন।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৯ নভেম্বর পর্যন্ত আপত্তি দাখিল করা যাবে। ২১ নভেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ২২ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ নভেম্বর এবং ২৬ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি দাখিল করা যাবে। ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী বলেন, ইতোমধ্যে ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে সমিতির মোট ভোটার ৩৬৪ জন। দীর্ঘ প্রায় ১৬ থেকে ১৮ বছর ধরে এ গ্রুপে আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনের পরিবর্তে পছন্দের ব্যক্তিদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ নিয়ে কিছু আইনি জটিলতা থাকায় নির্বাচন আয়োজনে কিছুটা বিলম্ব হয়েছে।
তিনি আরো ও বলেন, দীর্ঘদিন পর এবার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী, ভোটার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।



















